গোপালগঞ্জে সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিতর্কিত পোস্টার লাগানোর সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে পোস্টার ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃত লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিতর্কিত লেখা-সংবলিত পোস্টার সাটানোর সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে কিছু পোস্টার এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
১১৪ বার পড়া হয়েছে