বেলকুচি
বেলকুচিতে চরের নারীদের স্বাবলম্বী করতে 'মানব মুক্তি'র আর্থিক সহায়তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ২৫০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে প্রথম ধাপে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'মানব মুক্তি' এই অনুদান বিতরণ করে। এর মাধ্যমে দুর্গম চরাঞ্চলের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগ ওঠায় দুই বিএনপি নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী নারীরা।
বেলকুচিতে তাঁত ব্যবসায়ীর উপর সশস্ত্র ডাকাতি, ২৭ লাখ টাকা লুট
সিরাজগঞ্জের বেলকুচিতে গত ৮ ডিসেম্বর বিকেলে এক সশস্ত্র ডাকাতি ঘটেছে। বেলকুচি উপজেলার মুকন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভুইয়ার (গদি ঘরে) ডাকাত দলের হামলার শিকার হন।