সর্বশেষ

সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

দিবসটি উপলক্ষে সকালে মানসিক হাসপাতালের মূল ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক ডা. এহিয়া কামাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোর্শেদ, পাবনা নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বক্তারা তাঁদের বক্তব্যে মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজ ও পরিবারকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০