সর্বশেষ

সারাদেশ

শেরপুরে গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য ও পর্যটন উন্নয়নের আশ্বাস বনমন্ত্রীর

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের গারো পাহাড়ে হাতি-মানুষের সংঘাত নিরসনে অভয়ারণ্য গড়ে তোলা এবং পর্যটন খাতের উন্নয়নের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, সীমান্ত এলাকায় হাতির চলাচলের করিডোর তৈরির বিষয়ে ভারতের সাথে দ্রুত আলোচনা অনুষ্ঠিত হবে।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে এলিফ্যান্ট রেসপন্স টিম, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বনমন্ত্রী। পাহাড়ি অঞ্চলে অবৈধ বন দখল রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বর্তমান সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।

প্রস্তাবিত সীমান্ত করিডোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হাতির নিরাপদ যাতায়াতে ছয়টি করিডোর নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী আগামী তিন-চার মাসের মধ্যে প্রতিবেশী দেশটির প্রতিনিধিদলের সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের মাঝে মোট ১৬ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়। একইসাথে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত ৩২টি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) হাতে সার্চলাইটসহ হাতি তাড়ানোর আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রধান বন সংরক্ষক ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০