পূনর্বিন্যাস হোক রাজপথ আর ফুটপথ
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার রাজপথ ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকা সুরক্ষায় সুশৃঙ্খল পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন ফারূক মাহমূদ। তাঁর মতে, হঠাৎ উচ্ছেদ টেকসই সমাধান নয়; নির্দিষ্ট স্থান, সময়ভিত্তিক বাজার, নিবন্ধন ও বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করেই নগর ব্যবস্থাপনায় স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
ঢাকার রাজপথ ও ফুটপাত নাগরিকের। এই মৌলিক সত্যটি প্রতিষ্ঠা করা এখন আর কেবল সৌন্দর্যবর্ধনের প্রশ্ন নয়। এটি নগর-শৃঙ্খলা, জননিরাপত্তা ও নাগরিক অধিকারের প্রশ্ন।
সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ যেমন জনসমর্থন তৈরি করেছে, তেমনি মিরপুরে সংঘর্ষ প্রমাণ করেছে, হঠাৎ উচ্ছেদ কোনো টেকসই সমাধান নয়।
অন্যদিকে, ২০২৬ সালের হকার ব্যবস্থাপনা নীতিতে নিবন্ধন, নির্দিষ্ট স্থান, সময়ভিত্তিক বাজার এবং বিকল্প জীবিকা কাঠামোর কথা বলা হয়েছে।
সরকারকে তাই এক হাতে রাজপথ উদ্ধার, অন্য হাতে জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় উচ্ছেদ হওয়া মানুষের ক্ষোভ সংগঠিত বিক্ষোভে রূপ নিতে পারে। সুযোগসন্ধানী অপরাধী বা পলাতক রাজনৈতিক গোষ্ঠী সেই অসন্তোষকে পুঁজি করে আরও বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
ঢাকার মানুষ শৃঙ্খলা চায়, কিন্তু নির্মমতা নয়। উচ্ছেদের পাশাপশি সুশৃঙ্খল পুনর্বিন্যাসই হতে পারে স্থায়ী সমাধানের পথ।
১২৫ বার পড়া হয়েছে