সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, ইয়েমেনে বড় অভিযানের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খামিস মুশাইত শহর লক্ষ্য করে এগিয়ে আসছিল। সেটি প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলা হুথিদের কাছ থেকে পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি বাহিনীর ভাষ্য, এই অভিযান ইয়েমেনের রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য অঞ্চল পুনরুদ্ধারের বৃহত্তর পরিকল্পনার অংশ।

ইয়েমেনের সরকারি বাহিনী আরও জানিয়েছে, মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কীভাবে এবং কখন ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে দেশের স্থিতিশীলতা সরাসরি জড়িত। এ কারণে হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারের প্রতি আরও জোরালো সমর্থন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসরমান ইয়েমেনের সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করেছে তাদের যোদ্ধারা।

সারি আরও দাবি করেন, সরকারি বাহিনীকে লক্ষ্য করে হুথিরা ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০