সর্বশেষ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি নিয়মিত মিশনে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার এভিয়েশনবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথের মাঝামাঝি এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

একটি নৌঘাঁটির কাছ থেকে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থলের আশপাশে ভিড় করতে দেখা যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০