সর্বশেষ

সারাদেশ

'সর্বজনীন পেনশন' ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা: তথ্য প্রতিমন্ত্রী

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সর্বজনীন পেনশন ব্যবস্থাকে মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা বলয় হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬-এর মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশের সব নাগরিককে এই রাষ্ট্রীয় উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থায় একজন নাগরিক কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অবদান রাখবেন এবং জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। এটি একটি সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ও বেসরকারি কাঠামোর মধ্যে অধিকাংশ পেশাজীবীর কর্মজীবন শেষে পেনশনের মতো কোনো ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নেই। এই শূন্যতা পূরণে রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন পেনশন অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত।

সর্বজনীন পেনশনের আওতাভুক্ত চারটি স্কিমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমের মাধ্যমে নাগরিকরা নিজেদের যোগ্যতা ও পেশা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে শুধু নিজের নয়, সন্তানের ভবিষ্যৎও সুরক্ষিত রাখা সম্ভব।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান।

মতবিনিময় সভাল পূর্বে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়, যেখানে পেনশন মেলা উপলক্ষে বিভিন্ন স্টল ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০