সর্বশেষ

সারাদেশ

আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলামের বিদায় সংবর্ধনা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম তরুর অবসরোত্তর ছুটি (পিআরএল) উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী অধ্যক্ষের বর্ণাদ্ব্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদান আদিনা কলেজে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন সমাজচিন্তক, গবেষক এবং লেখক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন সহকর্মীরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও প্রান্তিক মানুষের জীবন নিয়ে তাঁর উচ্চমানের গবেষণা ও সাহিত্যকর্মের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়।

আলোচকবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি প্রফেসর ড. মোজাহারুল ইসলামের স্নেহপূর্ণ আচরণ ও মানবিক নেতৃত্ব সকলের মন জয় করেছে। তাঁর এই কর্মনিষ্ঠা ও সুযোগ্য নেতৃত্ব আদিনা ফজলুল হক সরকারি কলেজের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষকের প্রাতিষ্ঠানিক দায়িত্ব শেষ হতে পারে, কিন্তু তাঁর আদর্শ ও মূল্যবোধের কোনো অবসর নেই। বিদায়ী অধ্যক্ষ শিক্ষার্থীদের মাঝে যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, তা তাদের ভবিষ্যৎ পথচলায় আজীবন শক্তি ও প্রেরণা জোগাবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলাম তরুকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরিশেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরোত্তর জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০