সর্বশেষ

সারাদেশ

সুন্দরবন সংলগ্ন ১৮ অবৈধ রিসোর্ট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। সুন্দরবন ঘেঁষে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা ১৮টি বিলাসবহুল রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এসব রিসোর্টের সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুন্দরবনের স্পর্শকাতর সীমানা ঘেঁষে কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব রিসোর্ট ও কটেজ গড়ে তোলা হয়েছিল। গত রোববার পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের এই লিখিত নির্দেশনামা পাঠিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা ১৮টি রিসোর্টের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিন এবং অবশিষ্ট আটটি প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের নির্মিত সব স্থাপনা সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং সংশ্লিষ্ট পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একই সাথে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং নিয়মিত মামলা দায়েরসহ নানা আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযুক্ত রিসোর্টগুলোর তালিকায় রয়েছে– অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস এবং বনলতা ইকো কটেজ। পরিবেশবাদীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

৪৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০