সর্বশেষ

সারাদেশ

গাংনীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

সভায় বক্তব্য দেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশোক চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার পূজা সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, আগামী ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে। পূজা চলাকালে সব ধর্মের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

এ বছর গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে মোট ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০