সর্বশেষ

জাতীয়

এইউবিতে ড. মুহাম্মদ এনামুল হক আজাদের স্মরণে স্মরণসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম ড. মুহাম্মদ এনামুল হক আজাদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর শিক্ষা, গবেষণা ও ইসলামিক স্টাডিজ বিভাগে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও অ্যালামনাইরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক। এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. রাশেদুল আলমও উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা ড. মুহাম্মদ এনামুল হক আজাদের কর্মময় জীবন, শিক্ষকতা, শিক্ষা ও গবেষণায় অবদান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও শিক্ষকতার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে ড. মুহাম্মদ এনামুল হক আজাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক কর্মকাণ্ড শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান ও স্মৃতির কথা স্মরণ করেন।

স্মরণসভা শেষে ড. মুহাম্মদ এনামুল হক আজাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসান ঈমাম ভূঞা।

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যদের পাশাপাশি এইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০