সাহিত্য
‘প্রেমের অন্তরাত্মা’ কবিতায় প্রেমকে কেবল দেহজ অনুভূতি হিসেবে নয়, বরং আত্মার গভীর উপলব্ধি ও পরম সত্তার সন্ধান হিসেবে তুলে ধরেছেন কবি হোসাইন আহমেদ রিপন। নিশীথের নীরবতা, চাঁদ, সিজদা, বিরহ ও নূরের প্রতীকে কবিতাটিতে প্রেমের আধ্যাত্মিক রূপ ফুটে উঠেছে।
প্রেমের অন্তরাত্মা
হোসাইন আহমেদ রিপন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
‘প্রেমের অন্তরাত্মা’ কবিতায় প্রেমকে কেবল দেহজ অনুভূতি হিসেবে নয়, বরং আত্মার গভীর উপলব্ধি ও পরম সত্তার সন্ধান হিসেবে তুলে ধরেছেন কবি হোসাইন আহমেদ রিপন। নিশীথের নীরবতা, চাঁদ, সিজদা, বিরহ ও নূরের প্রতীকে কবিতাটিতে প্রেমের আধ্যাত্মিক রূপ ফুটে উঠেছে।
হোসাইন আহমেদ রিপন
নিশীথের নীল নীরবে জ্বলে প্রেমের প্রদীপ,
তোমারই নামের সুবাসে জাগে অন্তর অপরিসীম।
আমি তো পথিক-নিজেকে খুঁজি নক্ষত্রেরই ভাষায়,
আমি মুছে গেলে দেখি-তুমি আছো হৃদয়ের আশায়।
চাঁদের কপালে লিখি এক অদৃশ্য প্রার্থনার গান,
বাতাসে ভেসে আসে যেন রূহের মধুর আজান।
প্রেম এখানে দেহ নয়-আত্মার গভীর আরতি,
বিরহের অশ্রুতে ফুটে ওঠে অনন্তের জ্যোতি।
মসজিদের মিনারে চাঁদ, হৃদয়ে মেহরাব জাগে,
সিজদার নীরবতায় প্রেম মহাকালের সুরে লাগে।
শেষে যখন হারাই আমি, থাকে শুধু তাঁরই নূর-
নিঃশেষের সেই প্রান্তে প্রেমই হয়ে ওঠে পরম সুর।
১৫৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর