সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে আওয়ামী লীগের লকডাউনের প্রভাব নেই

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাবই পড়েনি নরসিংদী জেলায়। দিনভর ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারিতে ছিল পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সকাল থেকেই জেলার প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক পথে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন চলাচল করে। একই সঙ্গে রেলপথে আন্তঃনগর ও মেইল ট্রেনগুলোর চলাচল বাধাগ্রস্ত হয়নি। হাট-বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংক ও কার্যালয়ে সাধারণ মানুষের স্বাভাবিক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই মাঠে উপস্থিত ছিলেন। যুবদল ও ছাত্রদলের সদস্যরা শহরের প্রধান মোড়ে অবস্থান নেন এবং শান্তি বজায় রাখতে মিছিল করেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা সারাদিন সতর্ক অবস্থানে ছিলেন।

জেলা প্রশাসন ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত টহল ও পাহারা জোরদার করে। শহর ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ নিশ্চিত করেছেন যে, জেলায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০