সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের মানববন্ধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। আজ মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৈরাজ্যবাদীদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে জাসাস নেতা-কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও সংগঠনের কর্মীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা আজিজুর রহমান বেনো। এছাড়া জেলা জাসাসের আহ্বায়ক জাকারিয়া ইসলাম ধীরাজ এবং সদস্য সচিব ডি. এল মাসুদ মোল্লা এতে বক্তব্য প্রদান করেন। বক্তারা সারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিত উপায়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের অপতৎপরতা রুখে দিতে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০