সর্বশেষ

জাতীয়

এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. এনামুল হক আজাদ আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. এনামুল হক আজাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. এনামুল হক আজাদ ইন্তেকাল করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শোকবার্তায় তাঁকে একজন শ্রদ্ধেয় শিক্ষক, প্রজ্ঞাবান শিক্ষাবিদ ও স্নেহশীল মানুষ হিসেবে স্মরণ করেছে।

শোকবার্তায় বলা হয়, ড. এনামুল হক আজাদের মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার একজন শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষাবিদকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করেন, তাঁর কবরকে নূরময় ও প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত সবাইকে এ শোক ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দান করার জন্য দোয়া করা হয়।

ড. এনামুল হক আজাদের প্রথম জানাজা সোমবার রাত ১১টায় রাজধানীর পাইকপাড়া, মিরপুর-১-এর বশির উদ্দিন স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

তাঁর দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার সকাল ১১টায় ফেনীর ছাগলনাইয়ায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে।

উল্লেখ্য: এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. এনামুল হক আজাদের "শিক্ষা ব্যবস্থায় মানবিকতার প্রয়োজনীয়তা" শীর্ষক একটি লেখা 'এইমাত্র' অনলাইন পোর্টালে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়। সেই লিংক: https://www.eimattro.com/news/details/1766823897699/

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০