সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা কমিটির বিশেষ সভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মূসা জঙ্গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ এতে অংশ নেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে তা স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে মাদক চোরাচালান রোধ, সড়ক নিরাপত্তা ও জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ব্যাপারে একমত প্রকাশ করা হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০