কলাপাড়ায় প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণে শোক সভা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় সাংবাদিকরা প্রয়াত এই গণমাধ্যমকর্মীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এই স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক গোফরান বিশ্বাস পলাশ এবং জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক। বক্তারা প্রয়াত এই কলমযোদ্ধার সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজুর রহমান, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরিদ উদ্দীন বিপু, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, রফিকুল ইসলাম মিরাজ, আহমেদ তানভীর পাশা এবং হুমায়ুন কবির।
স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।
১৭৬ বার পড়া হয়েছে