পটুয়াখালী
ঘুড়ি উৎসব ও নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবলের মতো বৈচিত্র্যময় ইভেন্টে মুখরিত হয়ে উঠেছে সৈকত এলাকা।
কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
পটুয়াখালীর কলাপাড়ায় ১৭টি মণ্ডপে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে আড়ম্বপূর্ণ পরিবেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে এই আনন্দ উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রার্থনা নিয়ে উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণগুলোতে সমবেত হয়েছেন হাজারো ভক্ত।
কলাপাড়ায় শিশু অধিকার সপ্তাহে মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো মেয়েদের ঐতিহ্যবাহী হাডুডু এবং ছেলেদের রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতা। শিশুদের জন্য বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
সভাপতিকে মারধর: কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক প্রবেশ বন্ধ
পটুয়াখালীর কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুয়াকাটায় মাদক সেবনের দায়ে দুই বাস চালকের দুই মাসের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ডে অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে যৌথ টিম। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।