সর্বশেষ

সাহিত্য

বিখ্যাত চুরি

শারমিন ফেরদৌস
শারমিন ফেরদৌস

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হচ্ছে চুরি,
বাড়ছে ভুড়ি।
পরের ধনে শুয়ে বসে
নিত্যদিনই হাতের তুড়ি।

ইশারাতেই হুকুম দাঁড়ায়,
এদিক-ওদিক ছিচকে ন্যাড়াও,
হাতির মতো শুড়টি বাড়ায়।

যা-কিছুই জোটে মোটে,
দাঁত খিঁচিয়ে হাসি ফোটে,
ভুড়ির ক্ষুধা বাড়ছে ভাড়ায়...
সত্যি নাকি?

তা কোথায় কোথায়
থাকছে বাকি?

বাকি কোথায়-
নগদ চুরি কাকের মাথায়,
রাতারাতি কলম-খাতায়
টুকলি করে পাতায় পাতায়
বিখ্যাত হয় নন্দ দাদায়,

বুক ফুলিয়ে মেডেল নিয়ে
প্রাচীর মাঝে ফ্রেমে বাঁধায়!
কোন সে দাদা?
এটাই এখন মস্ত ধাঁধা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০