জীবনের অর্থ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
যাচ্ছি,তো যাচ্ছি
এর শেষ কোথায়?
এর কি কোন শেষ নেই?
পড়তে যাই, খেলতে যাই
যাই আমি ঘুমাতে, স্বপ্নীল আবেশে
যাই আমি অফিসে, কাজের টানে, কাজের পানে
যাই সামাজিকতায়, মিশতে, শিখতে
যাই পারিবারিকতায়, সুখের টানে, সুখের পানে
শিখতে, শেখাতে, ইতে, রইতে
যাই আমি বোঝাপড়ায়, বুঝতে, বোঝাতে
আমি যাই সংসার ধর্মে, লালনে, পালনে, বিরহে, বিগ্রহে, আবেগে
যাই আমি অবলীলায়,কারণে, অকারণে
অহেতুক গর্বে, উদ্ধত সরবে
যাই আমি হারিয়ে, সীমানা ছাড়িয়ে, মায়া বাড়িয়ে
যাই আমি অস্তাচলে, অনন্ত আকাশে, সপ্নীল বিকাশে
যাই মেরুতে, পাহাড়ে সমুদ্রে, খনিতে
প্রবল আশা আমার, পৃথিবী জানিতে
নিগূঢ় রহস্য উন্মোচনে, আনমনে, আলাপনে
যাই আমি জীবনযুদ্ধে, দলিতে, মথিতে
পরাজিতে, সাজিতে, সৃজিতে
যাই আস্তাকুড়ে, নিমজ্জিতে, কর্দমাক্তে
অসহায় পথচলায়, শানিতে, শুনিতে
আমার এ ভাবাবেগ জাগরণের,
আমার এ পথচলা আমরণের
ভাবুক প্রাণ ভেবে বলে জীবনের অর্থ কি?
সকাল বিকেল অহর্নিশি, শুধু যাচ্ছি আর যাচ্ছি
পাগল মন দিবানিশি করে আনচান
তবু গাই, গেয়ে যাই, জীবনের জয়গান।
৩১১ বার পড়া হয়েছে