সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের আদিতমারীতে বহুল আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং তার বাবা-মাকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাত্র ছয় কার্যদিবসের রেকর্ড সময়ে এই মামলার রায় ঘোষণা করে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।
শিশু নন্দিনী

লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী আজ সোমবার দুপুরে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত নেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, নিহত শিশু নন্দিনীর পিতা নলিনী কান্ত রায় আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে আসামির ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি, এখন দ্রুত এই রায় বাস্তবায়ন দেখতে চাই।

লালমনিরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন জানান, লালমনিরহাটের বিচারিক ইতিহাসে এত দ্রুত কোনো হত্যা মামলার রায় দেওয়ার নজির নেই। মাত্র ৬ কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ১৫ জুন আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় স্কুলছাত্রী নন্দিনী রায়। পরদিন একটি ভুট্টাক্ষেত থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মূল অভিযুক্ত বিধানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়ে সরকারি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের গ্রেপ্তার করে দ্রুত তদন্ত শেষ করে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন