লালমনিরহাট
বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, লালমনিরহাটে বন্যার শঙ্কা
ভারতের গজলডোবা থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণের প্রভাবে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পানি উন্নয়ন বোর্ড এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
লালমনিরহাট সীমান্তে সাবেক পররাষ্ট্র কর্মকর্তা সাব্বির বিন শামস আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামস-কে আটক করেছে পুলিশ।
লালমনিরহাটে ব্যতিক্রমী চাকরি মেলা: এক হাজার প্রার্থীকে নিয়োগের ঘোষণা
লালমনিরহাটে এক হাজার চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আসাদুল হাবিব দুলু-এর আহ্বানে সাড়া দিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ এ আয়োজন করে।
লালমনিরহাটে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি সফুরা বেগম রুমী
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান (২৮) নামে এক কৃষক আহত হয়েছেন।
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে চালক ও যাত্রীরা
লালমনিরহাটে গত তিন দিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, তেল না থাকায় অধিকাংশ ফিলিং স্টেশন ও ডিপো বন্ধ রাখা হয়েছে।