সর্বশেষ

পশ্চিমবঙ্গ

কলকাতার শিখা ইন হোটেলের মালিক গ্রেপ্তার, আগুনে নিহত ৭ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার মধ্যরাতে ওই হোটেলে আগুনে ৯ জন নিহত হন। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

অগ্নিকাণ্ডের পর শিখা ইন হোটেলের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, ভবনটিতে অগ্নিনিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও ছিল না। পাঁচতলা ভবনটিতে ওঠানামার জন্য ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটি লিফট।

পুলিশের তদন্তে জানা গেছে, ভবনটির তৃতীয় ও পঞ্চম তলায় থাকা শিখা ইন হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছিলেন মালিক বীরেশ্বর মিত্র। এর একটি অংশ আবু জাফরের কাছে এবং অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে ইজারা দেওয়া হয়েছিল।

এর আগে হোটেলের একটি অংশের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। উমেশ ও জিতেন্দ্র সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এবার হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হলো। অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাবিধি লঙ্ঘনসহ আরও কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন