সর্বশেষ

সারাদেশ

খুলনায় স্কুলছাত্রীকে বাথরুমে হাত-পা বেঁধে নির্যাতন, মুমূর্ষু উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে একটি বিদ্যালয়ের বাথরুম থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় নন্দিতা রায় নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পান সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকেরা। সন্দেহ দানা বাঁধলে তারা বাথরমের দিকে এগিয়ে যান এবং ভেতর থেকে এক ছাত্রীর কান্নার শব্দ শুনতে পান। যেহেতু বাথরুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল, তাই শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে তালা ভেঙে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।

ভুক্তভোগী ছাত্রীর মা শিমুল রায় জানান, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর নন্দিতা বাথরুমে প্রবেশ করেছিল। সে সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার মাথায় সজোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর তাকে অবশ করার জন্য একটি ইনজেকশন পুশ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নির্যাতিতার মা আরও বলেন, পাষণ্ড দুর্বৃত্তরা শুধু তাকে বেঁধেই ক্ষান্ত হয়নি, বরং ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির একটি দল। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ফাঁড়ির ইনচার্জের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০