সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত দুটি ট্রাকের সংঘাতের ঘটনায় জিয়াউর রহমান (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘাত: মহাসড়কে প্রাণ গেল চালকের
বাদল সাহা, গোপালগঞ্জ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত দুটি ট্রাকের সংঘাতের ঘটনায় জিয়াউর রহমান (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত ট্রাক চালক জিয়াউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট নৃপেন দাস জানান, ঢাকা থেকে খুলনাগামী ট্রাকটি একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর