পঞ্চগড়ে এআই দিয়ে ভুয়া ছবি ও মিথ্যা মামলার প্রতিবাদে লিজার সংবাদ সম্মেলন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও ফেসবুকে অপপ্রচারের শিকার হয়েছেন লিজা নামের এক নারী। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ রাজনগরের বাসিন্দা লিজা ও তাঁর পরিবারের সদস্যরা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, রুবি আক্তার, তাঁর স্বামী এবং আসাদ নামের এক আইনজীবীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে এই অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ফলে পরিবারটি চরম মানসিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে।
ভুক্তভোগী লিজা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে ভুয়া তথ্য ও সাইবার অপরাধ চক্রের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তবে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
১০৭ বার পড়া হয়েছে