সারাদেশ
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১৫০ গ্রাম। এর রং ছিল বাদামি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা
গ্রেপ্তার মো. ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মো. শহিদ আলীর ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর