সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বসতবাড়ি থেকে প্রায় ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়। সফল এই অভিযানের মাধ্যমে সীমান্তে মাদক চোরাচালানের একটি বড় চালান জব্দ করা সম্ভব হলো।

শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি দল। বিশেষ এই অভিযানে স্থানীয় মৃত দোস মোহাম্মাদ হাঙ্গার ৬০ বছর বয়সী ছেলে মো. সহুবুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাব ও এসআরবি সূত্রে জানা গেছে, ধৃত সহুবুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় অঙ্কের মাদকের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রাখছিলেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করার পরিকল্পনা ছিল তার।

অভিযান চলাকালে সহুবুলকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার করা হয় ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত এসব আলামত আইন অনুযায়ী উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

আটক মাদক কারবারির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত হেরোইনসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০