সর্বশেষ

সারাদেশ

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চিকিৎসা শিবিরে স্থানীয় প্রবীণ, শিশু ও নারীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এতে জয়মনিরঘোল ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৩৩ জন অসহায় ও সাধারণ মানুষ সরাসরি স্বাস্থ্যসেবা লাভ করেন।

তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশ কোস্ট গার্ডের এমন জনসেবামূলক মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০