সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানর উদ্ধার, ৪ বাজিকর আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বন বিভাগের সহায়তায় চারটি বিপন্ন পাহাড়ি বন্য বানর উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন 'এনিমেল লাভারস অফ পটুয়াখালী'। এ সময় বানর দিয়ে খেলা দেখানো চার বাজিকরকে আটক করা হয়। উদ্ধার করা প্রাণীগুলোকে দ্রুতই সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে কলাপাড়া শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত বানরগুলোর আনুমানিক বয়স ১৫ থেকে ২০ বছর। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকার বাসিন্দা মো. মোস্তাক, মো. লোকমান, মো. লিটন মীর এবং মো. কামরুল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে এসব বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পরবর্তীতে ভবিষ্যতে আর কোনো বন্যপ্রাণী খাঁচাবন্দি বা লালন-পালন করবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে বন বিভাগ তাদের ছেড়ে দেয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বায়োজিদ মুন্সী জানান, অবমুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে বানরগুলোকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী লাইসেন্স ব্যতিরেকে কোনো বন্যপ্রাণী আটক রাখা, কেনাবেচা কিংবা পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০