সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় পাঁচ কলেজের কেউ পাস করেননি

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। এর মধ্যে একটি কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। বাকি চারটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিলেন মোট আটজন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, বগুড়ার শূন্য পাসের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দুটি গাবতলী উপজেলার, একটি ধুনট উপজেলার এবং দুটি কাহালু উপজেলার।

গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৪৬ জন শিক্ষার্থী। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন দুজন শিক্ষার্থী। তাঁদের কেউ পাস করতে পারেননি।

অন্যদিকে, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

শিক্ষার মান নিয়ে প্রশ্ন

একই উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ফলাফল এবং বিশেষ করে তছলিম উদ্দিন তরফদার কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করায় প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ধরনের ফলাফলের পেছনের কারণ অনুসন্ধানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম, শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করা প্রয়োজন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিংবা শিক্ষা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০