সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ডিবির ধাওয়া: গাড়ি ফেলে পালালো ২২ মামলার আসামি মাদক কারবারি মাসুম

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর ব্রনকফ-সি সিরাপ ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে অন্তত ২২টি মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি মাসুমসহ তার সহযোগীরা গাড়ি ফেলে কৌশলে পালিয়ে যায়। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার উপশহর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাসুমের ভাড়া বাসার সামনে অভিযান চালায় রাজশাহী মহানগর ডিবি পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাসুম ও তার সহযোগী রমজানসহ ৩-৪ জন একটি প্রাইভেট কারে উঠে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে।

ডিবি পুলিশের একটি দল তাদের পিছু ধাওয়া করলে অভিযুক্তরা বোয়ালিয়া থানার কেশবপুর দক্ষিণপাড়া নদীর তীরবর্তী এলাকায় প্রাইভেট কারটি রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রি ও প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত একটি সিলার মেশিন এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

মহানগর ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামি দামকুড়া থানার জাংগালপাড়া গ্রামের মো. মাসুম আলী (৪৩) একজন পেশাদার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানাসহ তানোর, গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২২টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দামকুড়া থানায় পেনাল কোড আইনে আরও একটি মামলা বিচারাধীন।

অভিযানে সটকে পড়া অপর আসামি একই গ্রামের মো. রমজানের (৩৫) বিরুদ্ধেও চাঁপাইনবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা, ফেনসিডিল চোরাচালানের মামলা সহ দামকুড়া থানায় পেনাল কোড আইনে মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০