সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভা ও বিডি ক্লিনের সহযোগিতায় শনিবার সকালে শহরের জুবিলি হল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচির উদ্বোধনী পর্বে বক্তব্য প্রদান করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি ডেঙ্গুর ভয়াবহতা রোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বিডি ক্লিনের সমন্বয়ক রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান চলাকালে স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় এবং পকেট এলাকা থেকে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। মশার বংশবৃদ্ধি রোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০