সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ভুয়া ওয়ারিশ সেজে জমি দখল ও বিক্রির অভিযোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় সৎ মায়ের ভুয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই প্রতারণার বিরুদ্ধে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

১৮ আগস্ট কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। তিনি জানান, তার পিতা দলিল উদ্দিন শরীফ তিন স্ত্রীর আলাদা সংসার নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে বসবাস করতেন। এর মধ্যে দুই স্ত্রী কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামে থাকলেও অপর স্ত্রী ছফুরা বেগম দুই সন্তান নিয়ে বগুড়ায় বসবাস শুরু করেন। পরবর্তীতে দলিল উদ্দিন তার বগুড়ার সমস্ত সম্পত্তি ছফুরা বেগম ও তাঁর সন্তানদের লিখে দিয়ে কুয়াকাটার পৈতৃক ভিটায় ফিরে আসেন।

অভিযোগ অনুযায়ী, দলিল উদ্দিন চলে আসার পর ছফুরা বেগম অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানেও তাঁর সন্তান রয়েছে। ১৯৯৬ সালে দলিল উদ্দিনের মৃত্যুর পর, কুয়াকাটায় বসবাসরত সৎ ভাইয়ের ছেলে জালাল শরীফ গোপনে ছফুরা বেগম এবং বগুড়ার দুই সন্তানের কাছ থেকে জমি ক্রয় করেন। ১৯৯৮ সালে সম্পাদিত এই দলিলে ছফুরা বেগমকে দলিল উদ্দিনের ওয়ারিশ হিসেবে দেখিয়ে ১৪ কাঠা জমি বিক্রি করা হয়।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম শরীফ প্রশ্ন তোলেন, বাবা জীবিত থাকতেই যিনি অন্যত্র বিয়ে করেছেন, তিনি কীভাবে আইনিভাবে ওয়ারিশ হন? তিনি অভিযোগ করেন, জালাল শরীফ অসৎ উদ্দেশ্যে এই ভুয়া দলিল তৈরি করে পৈতৃক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি, বরং উল্টো হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী পরিবারটি পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিকানা ফিরে পেতে এবং জালিয়াতির বিচার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন