কুয়াকাটা
ঘুড়ি উৎসব ও নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবলের মতো বৈচিত্র্যময় ইভেন্টে মুখরিত হয়ে উঠেছে সৈকত এলাকা।
সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রতারণা, কুয়াকাটায় যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাকে আটক করার পর এই সাজা দেওয়া হয়। মূলত পেশায় জেলে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন এই যুবক।
বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন সবাই
পটুয়াখালীর মহিপুরের আলীপুর মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৫ জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের সহায়তায় সব জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ট্রলারটি উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
সাগরকন্যা কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে কুয়াকাটা সৈকতে সমবেত হন পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের ১ বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএসের গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাগরে নিম্নচাপ: পায়রাসহ দেশের সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।