সর্বশেষ

খেলা

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের শুরু

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান গেমসের নারী ফুটবলে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পিটার জেমস বাটলারের দল। পরে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষেও খেলবে বাংলাদেশের মেয়েরা।
এশিয়ান গেমসের নারী ফুটবল দল

এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকেরা। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মিয়ানমার। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওসাকার নাগাই স্টেডিয়ামে।

গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ, একই গ্রুপে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দুটি দল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ফলে নকআউট পর্বে জায়গা করে নিতে হলে ভালো পারফরম্যান্স দেখানোর বিকল্প থাকবে না।

বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে মাত্র একবার এশিয়ান গেমসে অংশ নিয়েছে। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সেই আসরে জাপানের কাছে ৮-০ এবং ভিয়েতনামের কাছে ৬-১ ব্যবধানে হারের পাশাপাশি নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবে পিটার জেমস বাটলারের শিষ্যরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক ফল এনে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার প্রত্যাশা থাকবে বাংলাদেশের নারী ফুটবল দলের।

২০তম এশিয়ান গেমস আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে। এশিয়ার বিভিন্ন দেশের সেরা ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে নারী ফুটবলেও থাকবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন