সর্বশেষ

সাহিত্য

তৃপ্তিতে নাকি প্রাপ্তিতে

মঈনুল রনি
মঈনুল রনি

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইদানিং নিজেকে খুব অসহায় আর নির্লিপ্ত লাগে ,
খুব ক্লান্ত, জীর্ণশীর্ণ আর পরিশ্রান্ত মনে হয়।
জীবনের মায়াবী বেড়াজালে আষ্টেপৃষ্ঠে শৃঙ্খলিত মনে হয়
মনে হয় বিপর্যস্ত সকাল বিকেল রাত্তিরে অন্ধকার ঘনঘটা।
মঈনুল রনি

খুব ভীরু আর দুর্বল মনে হয় নিজেকে
খুব কর্মক্লান্ত আর জীবন যুদ্ধে মোহাবিষ্ট মনে হয়, চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব
দুঃখ সুখের দ্বন্দ্ব,

অফুরন্ত অবারিত স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্ব
অযাচিত বেদনার ক্রন্দন
সত্য মিথ্যার ব্যবধান

অস্ফুটো আত্মার আর্তনাদ সবমিলিয়ে খুব ক্লান্ত লাগে ইদানিং খুব তন্দ্রাচ্ছন্ন হয়ে পরি, খুব শূন্য মনে হয় নিজেকে
পাখিরা নীড়ে ফেরে, অশান্ত সমুদ্র গর্জন শেষে শান্ত হয়
তুফান শেষে পৃথিবী শীতল হয়

খরা শেষে বৃষ্টি আর ফসলি অপরূপ সৃষ্টি
প্রকৃতি পৃথিবীকে আর পরিবেশ প্রতিবেশকে ভালোবাসে
তবু কেন যেন জীবনের সবকিছু অর্থহীন, মর্মহীন, প্রাণহীন আর অপূর্ণ মনে হয়

চারিপাশে শুধু অবিশ্বাস আর অসন্তুষ্টি
হতাশা আর ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ

আসলে এই ক্ষণিক জীবনের পূর্ণতা কিসে? তৃপ্তিতে নাকি প্রাপ্তিতে?

অতৃপ্ত আত্মায়? নাকি অফুরন্ত লালসায় ?

শূন্যতায় নাকি মৃত্তিকায়?

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন