সর্বশেষ

জাতীয়

ফোনালাপে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ আলোচনা দুই প্রধানমন্ত্রীর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে টেলিফোনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান।

আলোচনায় মালয়েশিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। বিশেষ করে জ্বালানি খাত ও বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহে যে চ্যালেঞ্জের মুখোমুখি, তা নিয়েও আলোচনা হয়েছে। এ সময় জরুরি জ্বালানি চাহিদা পূরণে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি পেট্রোলিয়াম খাতে বিনিয়োগ ও জ্বালানি সরবরাহে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও উঠে আসে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। উদ্ভূত জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বিনিয়োগ বৃদ্ধি ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণ উপকৃত হবে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন