সর্বশেষ

জাতীয়

পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে বনাঞ্চল ও গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম উল্লেখ করে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশে প্রয়োজনীয় পরিমাণ গাছ নেই। তাই আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়েছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়; প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। গাছ রোপণের পাশাপাশি সেগুলো সংরক্ষণে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

দেশকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষার দায়িত্ব দেশের মানুষেরই। বাইরের কারও ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই দেশকে এগিয়ে নিতে হবে।

এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাড়ে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন