শরীয়তপুরে ‘অ্যাপল ভ্যালি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: থাকছে বিশেষ ছাড় ও উপহার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের অন্যতম জনপ্রিয় প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘অ্যাপল ভ্যালি’ (Apple Valley) পা রাখল দ্বিতীয় বছরে। আগামীকাল বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এই বিশেষ দিনটি উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহার, লটারি ড্র এবং বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল ভ্যালি কর্তৃপক্ষ।
শরীয়তপুর সদর রোডের খালেক সুপার মার্কেটে অবস্থিত এই আধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি ঘিরে স্থানীয় ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বর্ষপূর্তির মূল আয়োজনে থাকছে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।
ক্রেতাদের আনন্দ দ্বিগুণ করতে বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাপল ভ্যালি থেকে যেকোনো গ্যাজেট বা এক্সেসরিজ ক্রয়ে ক্রেতারা পাবেন ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া অনুষ্ঠানে আগত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় লটারি ড্র এবং নিশ্চিত উপহার সামগ্রী।
অ্যাপল ভ্যালির প্রতিষ্ঠাতা ইমরান খান এই মাইলফলক স্পর্শ করা নিয়ে বলেন, 'বিগত একটি বছর ধরে আমাদের ওপর আস্থা রাখার জন্য শরীয়তপুরের সকল গ্রাহককে আন্তরিক ধন্যবাদ। ক্রেতাদের এই ভালোবাসাই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি। ভবিষ্যতে আরও উন্নতমানের আসল গ্যাজেট ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।' অনুষ্ঠানটি সফল করতে তিনি জেলার সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন।
১৩০ বার পড়া হয়েছে