কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ধর্ষণ: ৪ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়িত্বরত এক এটিএসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে পুলিশ।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জিআরপি পাকশী রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এটিএসআই খোকন ইসলাম, কনস্টেবল ফজলে রাব্বি, কনস্টেবল গোলাম মোস্তফা এবং কনস্টেবল আশিকুর রহমান। পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মেহেদী হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, ঘটনাটি তদন্তে জিআরপি ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দ্বীন-ই-আলমকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন ঈশ্বরদী সার্কেলের পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী গত ৩০ আগস্ট রাতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনে টিকিট না থাকায় পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ট্রেনের ক্যান্টিনে বসিয়ে রাখে। পরবর্তীতে ৩১ আগস্ট ভোরে চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ধর্ষণের সময় ট্রেনের দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো পরোক্ষ সহযোগিতা বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি।
can
can
ঘটনার পর ভুক্তভোগী নারী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পরবর্তীতে পার্বতীপুর রেলওয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং ও অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বকর সিদ্দিককে আটক করে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত ক্যান্টিন বয় কারাগারে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।
১৩৩ বার পড়া হয়েছে