সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে হালুয়াঘাটের আব্দুর রাজ্জাক ও ফুলপুরের তোফাজ্জল হোসেনের পরিচয় মিলেছে। অপর এক ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কটি সচল করতে এবং যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোবায়েন করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন