সর্বশেষ

সারাদেশ

গৌরনদী সফরে যাবেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগের গৌরনদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৩ জুলাইয়ের এ সফরে তিনি বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুতি জোরদার করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৩ জুলাইয়ের গৌরনদী সফরকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদীর বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সফর উপলক্ষে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান, যাতে প্রধানমন্ত্রীর সফরের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। তাঁর ভাষ্য, বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী সফরকে ঘিরে বরিশাল-১ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সফর উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন