বরিশাল
নিষেধাজ্ঞা শেষে মেঘনায় ইলিশ শিকার, ঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপরই বরিশালের মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন হাজারো জেলে। তাঁদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে বরিশালের মাছঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে মাছের সরবরাহ শুরু হলেও এখনো কমেনি ইলিশের দাম।
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে জরিমানা, জাল জব্দ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টার এ অভিযানে চারজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী ও দেবর আটক
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঐশী আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও স্বামীর ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।
বরিশালের চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বরিশাল নগরের চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায়ও অভিযান চালানো হয়।
বরিশালে নারীসহ আটক সেই এএসআই'র থানা থেকে পলায়ন
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ আটক হওয়ার পর থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। দেলোয়ার হোসেন নামের ওই পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থানা থেকে কৌশলে পালিয়ে যেতে দেখা গেছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বরিশালে মাদকের আসরে অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে কথিত স্বেচ্ছাসেবক দলনেতা মিরাজুল ইসলামের টিনশেড বাসায় অভিযান চালিয়ে পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।