সর্বশেষ

মতামত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি (NTV)-এর গৌরবময় ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তৌফিক সুলতান
তৌফিক সুলতান

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
'সময়ের সাথে আগামীর পথে'—এই অঙ্গীকারকে ধারণ করে ২০০৩ সালে যাত্রা শুরু করা এনটিভি গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে আস্থা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত নাটক, টকশো, তথ্যভিত্তিক অনুষ্ঠান, সংস্কৃতি, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান এবং সুস্থ বিনোদনের সমন্বয়ে এনটিভি দেশের কোটি কোটি দর্শকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরা, জাতীয় সংকট ও দুর্যোগের সময় দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনসচেতনতা সৃষ্টিতেও চ্যানেলটি প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে এনটিভির প্রতিষ্ঠাতা, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, সংবাদকর্মী, উপস্থাপক, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য দর্শকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রত্যাশা করি, সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও পেশাদার সাংবাদিকতার আদর্শকে সমুন্নত রেখে এনটিভি ভবিষ্যতেও দেশের গণমাধ্যমকে সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়ন, গণসচেতনতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শুভ ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রিয় এনটিভি। সাফল্য, বিশ্বাস ও গৌরবের এই অগ্রযাত্রা আরও দীর্ঘ, সমৃদ্ধ ও উজ্জ্বল হোক।

লেখক: প্রভাষক - ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ,(বি জে এস এম মডেল কলেজ)মনোহরদী, নরসিংদী।

প্রধান নির্বাহী কর্মকর্তা - ওয়েল্ফশন মানবকল্যাণ সংঘ,কাপাসিয়া, গাজীপুর।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন