সর্বশেষ

জাতীয়

ইরানের স্পিকারের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক ও সংহতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সংহতি জানান। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তেহরানে বৈঠককালে সৌজন্য বিনিময় করছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকের শুরুতে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান এবং জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষে মানুষে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ভিত্তি দিয়েছে।

বৈঠকে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক এগিয়ে নিতে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করবে।

স্পিকার আরও বলেন, চলমান শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশ সংলাপ ও কূটনীতিভিত্তিক সমাধানের পক্ষেই রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধানে এগিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকের একপর্যায়ে হাফিজ উদ্দিন আহমেদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আমন্ত্রণ জানান।

এর আগে রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তেহরানে পৌঁছান। বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন