সর্বশেষ

সারাদেশ

বাজেট পাস: বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল, বাস্তবায়নে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পাস হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতারা বাজেটকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এটি জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।
বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল

বুধবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া এবারের বাজেট দেশের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে তারা বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

সমাবেশ শেষে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন