সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় থাকা ৩ যুবক নিখোঁজ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় টানা ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে বুধবার ভোর থেকে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন বা কীভাবে সেখান থেকে সরে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবি অনুসন্ধান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
শূন্যরেখায় অবস্থান করা তিন যুবক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা তিন যুবকের খোঁজ মিলছে না। বুধবার (১ জুলাই) ভোর থেকে তারা আর সেখানে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন যুবক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন না। তবে তারা কোথায় গেছেন বা কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেন।

পরবর্তী সময়ে পরিচয় যাচাইয়ের পর দুই শিশুসহ ছয়জনকে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবক শূন্যরেখাতেই থেকে যান। টানা ১৭ দিন খোলা আকাশের নিচে অবস্থান করায় তাঁদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান বলেন, বুধবার ভোর থেকে তিন যুবককে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবির অনুসন্ধান ও সীমান্ত নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত দিয়ে নতুন করে কোনো অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০