সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কালিহর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবজাতকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের বাসিন্দারা সকালে নদীতে একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান পিপিএম এবং এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি জল থেকে ডাঙায় তোলে। উদ্ধারকৃত নবজাতকটি কন্যা শিশু বলে নিশ্চিত করেছে পুলিশ। উদ্ধারের সময় শিশুটির মরদেহ একটি কালো শার্ট দিয়ে মোড়ানো ছিল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির শরীর কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা ভেসে ওঠে। লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন